বেলজিয়ামে মসজিদে তালা, প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ

৩০ নভেম্বর ২০১৯, ১১:৫২ AM

বেলজিয়ামের এন্টারপেন শহরে মসজিদ বন্ধের প্রতিবাদে সভা করেছে সেদেশে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা। প্রবাসী বাঙালি ও ব্যবসায়ীরা ২০০১ সালে মসজিদটি নিমার্ণ করেছিলেন। এটাতে প্রায় ১৮ বছর ধরে এন্টারপেন শহরের বিভিন্ন দেশের মুসল্লিরা নামাজ আদায় করতেন। গত ২২ নভেম্বর শুক্রবার অভিযোগের ভিত্তিতে এন্টারপেন মহানগরী পুলিশ মসজিদটি বন্ধ করে দেয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলী নূর শামীম, তছু মিয়া, বাদল আহমেদ, আহমেদ শামীম (ত্রিপুরা), গোলাম নবী শ্যামল। বক্তারা বলেন, শত শত মুসল্লি জুম্মার নামাজ না পড়ে ফিরে যান এবং ক্ষোভ প্রকাশ করেন। সকলেই এই মসজিদ বন্ধের সুষ্ঠু বিচার দাবি করেন এবং শিগগিরই মসজিদ খুলে দেওয়ার জোর দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ আহমেদ মিঠু, রুবেল, শহিদুল হক, রুবেল, মাসুম পারভেজ, শহিদুল্লা, তাহের খান, আনোয়ার পাটওয়ারী, সুমন, আশিক আহাম্মেদ, আসিফ প্রমুখ।

ট্যাগ: প্রবাস
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬