নতুন বইয়ের সঙ্গে স্কুলড্রেস দেবে সরকার

২৭ নভেম্বর ২০১৯, ১০:০৪ PM

© ফাইল ফটো

ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশ সরকারের মতো করে এতো শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের নজির নেই। কিন্তু আমাদের সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিচ্ছে। আগামীতে বইয়ের সঙ্গে পোশাকের (স্কুলড্রেস) জন্য অর্থ বরাদ্দ দেবে সরকার।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ড্রিম হলিডে পার্কে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে এসব কথা বলেন তিনি।

কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেন, ভবিষ্যতে বিশুদ্ধ পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। বিষয়টি মাথায় রেখে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখার জন্য রূপরেখা তৈরি করে রেখেছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ড নদী খননসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকার শত বছরের যে ডেল্টা প্ল্যান হাতে নিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের চেহারা পাল্টে যাবে।

তিনি বলেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশ সরকারের মতো করে এতো শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের নজির নেই। কিন্তু আমাদের সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিচ্ছে। আগামীতে বইয়ের সঙ্গে পোশাকের (স্কুলড্রেস) জন্য অর্থ বরাদ্দ দেবে সরকার।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আফসানা বারী, শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া প্রমুখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু…
  • ০৮ এপ্রিল ২০২৬
শুল্ক ছাড়াই আমদানি করা যাবে বৈদ্যুতিক স্কুল বাস
  • ০৮ এপ্রিল ২০২৬
এনএসইউ-বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে স্তন ক্যানসা…
  • ০৮ এপ্রিল ২০২৬
হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
close