রাজধানীতে বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

১৭ নভেম্বর ২০১৯, ০৯:১৮ AM

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহসম্পাদক মনসুর আলীর (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়।

ওই বাসায় মনসুরের সঙ্গে থাকতেন তার বন্ধু মনোজিত মিত্র। তিনি জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে মনসুর অফিসে যান। এর পর তিনিও বাসা থেকে বের হয়ে যান। মনোজিত রাতে আর বাসায় ফেরেননি। শনিবার সন্ধ্যায় মনোজিত বাসায় এসে দরজায় নক করেন। কিন্তু বাসার ভেতর থেকে কারও সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাসার মালিক ও কেয়ারটেকারকে জানান। পরে বাসার মালিক ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ এসে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। পুলিশ মনসুরকে বিছানায় চিৎ হয়ে পড়ে থাকতে দেখে। এ সময় বিছানার পাশে বমি ও মল ছিল।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, মনসুরেরমরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close