ছাত্রলীগ-যুবলীগের নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত

১৬ নভেম্বর ২০১৯, ১০:৫৭ AM

ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সম্পাদক গোলাম রাব্বানি, সিদ্দিকী নাজমুল আলম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, বরিশালের এমপি পংকজ নাথসহ ৪৫ জনের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই তালিকায় গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আলী আকবর সরদারসহ আরও এক ডজন যুবলীগ নেতার নাম রয়েছে।

চলমান শুদ্ধি অভিযানে দুর্নীতির অভিযোগ আসা ব্যক্তির তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রাথমিকভাবে ৭৩ জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করেছিল দুদক। সম্প্রতি তালিকায় যোগ হয়েছে আরো ৪৫ জনের নাম।

দুদকের তালিকায় থাকা মোট ১১৮ জনের মধ্যে জিকে শামীম, খালেদ, সম্রাটসহ ১৭ জনের বিরুদ্ধে ১৪টি মামলা করেছে দুদক।

এদিকে, দুর্নীতি দমনে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটাতে দুদককে মাঠ পর্যায়ে আরো সততা আর দক্ষতার পরিচয় দিতে হবে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

 

হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬
তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন কর…
  • ২২ এপ্রিল ২০২৬
দরজা খুলে দাদি দেখলেন, ফ্যানের সঙ্গে ঝুলছে নাতির লাশ
  • ২২ এপ্রিল ২০২৬
সরকারি ছুটি বাড়ল একদিন, পরিপত্র জারি
  • ২২ এপ্রিল ২০২৬