‘মুজিববর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মোদি

১৫ নভেম্বর ২০১৯, ০২:৩৮ PM

© টিডিসি ফটো

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ‘মুজিববর্ষ’। জানা গেছে, বছরব্যাপী আয়োজিত ‘মুজিববর্ষ’র উদ্বোধনী আয়োজনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ভারতদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীকে উদ্ধৃত করে এমন তথ্য জানিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

এদিকে নরেন্দ্র মোদি এ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশি রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম।

নরেন্দ্র মোদিসহ অনেক বিশ্বনেতাই মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন জানিয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম বলেছেন, অনুষ্ঠানে ভারতের অনেক মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে। দিল্লি, কলকাতা ও আগরতলাতেও পৃথক অনুষ্ঠান হবে। আর ঢাকায় অন্তত ৩৯ বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো হবে। তাদের অনেকে ইতিমধ্যে আসার জন্য সম্মতি জানিয়েছেন।

নরেন্দ্র মোদিই অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন বলে নিশ্চিত করেছেন এ বিষয়ে সংশ্লিষ্ট ঢাকার কর্মকর্তারা।

প্রসঙ্গত ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এই বছরকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগসহ সব শ্রেণিপেশার মানুষ।

এ ছাড়া ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে বছরটি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। ‘মুজিববর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতারা অংশ নেয়ার কথা রয়েছে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence