এক মাসের জন্য কালশি-বনানী ফ্লাইওভার বন্ধ

০৭ নভেম্বর ২০১৯, ০৫:৩৯ PM

© সংগৃহীত

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের সুবিধার্থে কালশি-বনানী ফ্লাইওভার বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তরের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার মিত্র গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকেই বন্ধ রয়েছে ফ্লাইওভার। ফলে কালশি থেকে বনানী-মহাখালীগামী সব যানাবাহন খিলক্ষেত হয়ে ঘুরে যাওয়ায় এই রুটে তীব্র যানজট দেখা দিয়েছে।

উত্তরের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার মিত্র জানান, ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভার কেটে নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে পথচারীদের আরও সুবিধা হবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close