অল্পের জন্য রক্ষা পেল জাতীয় দলের ফুটবলাররা

০৪ নভেম্বর ২০১৯, ১০:৩৫ AM

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গতকাল রবিবার রাতে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০০২১) ওমানের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশের জাতীয় ফুটবলাররা। বিমান বন্দর ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পরই যান্ত্রিক ক্রুটির কারণে আবারো শাহজালালে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

পরে ফুটবলারদের উত্তরার প্লাটিনাম হোটেলে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার সকালে ভিন্ন আরেক ফ্লাইটে তাদের ওমানে যাওয়ার কথা রয়েছে। তবে দলের কেউই এখনও জানেন না, তারা কোন ফ্লাইটে উড়াল দেবেন।

এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া অফিসার আহসান আহমেদ অমিত গণমাধ্যমকে জানান, ‘গতকাল (রোববার) আমাদের ফ্লাইটের সময় ছিলো সাড়ে ৯টায়। কিন্তু সেটি ২ ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টার দিকে ছাড়ে। প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ার পর ধুপ করে শব্দ হয়ে, বিমানের ভেতরের বাতি বন্ধ হয়ে যায় এবং এসিও কাজ করা বন্ধ করে দেয়।’

তিনি আরো বলেন, ‘তখন পাইলট ঘোষণা দেন, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং পুনরায় ঢাকায় ফিরে যাওয়া হচ্ছে। এ ঘোষণার পরপরই বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটবলাররা অনেকে ভয় পেয়ে যান। দোয়া-দরুদ পড়তে থাকেন। সাধারণ যাত্রীদের অনেকে ছোটাছুটি করতে থাকেন। রাত দেড়টার দিকে বিমানটি আবার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।’

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর ওমানের আল সিব স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ ম্যাচ খেলবে জেমি ডের শিষ্যরা।

ট্যাগ: ফুটবল
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬