বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করবে ফিলিস্তিন

২৬ অক্টোবর ২০১৯, ০৮:২৫ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সরকার। দেশটির প্রাচীন ঐতিহ্যবাহী শহর হেভরনের একটি রাস্তার নাম বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হবে।

শনিবার (২৬ অক্টোবর) আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি এ কথা জানিয়েছেন। রাস্তাটির নামফলক উন্মোচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরেরও আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিষয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও ছিলেন।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, রিয়াদ মালকি জানিয়েছেন ফিলিস্তিন সরকার হেভরনে একটা রাস্তা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নামকরণ করবে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা।

পররাষ্ট্র সচিব বলেন, ফিলিস্তিন ইস্যুটা সব সময় বিশ্ব দরবারে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ মালকি।

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence