‘আমি তোমার নম্বর ডিলিট করে দেব’, মেহদি হাসানকে চেঁচিয়ে বললেন পাপন

২৫ অক্টোবর ২০১৯, ১২:২৩ PM

ক্রিকেটারদের সঙ্গে বৈঠক চলাকালীনই মেজাজ হারালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান। অলরাউন্ডার মেহদি হাসান মিরাজের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন নাজমুল। বৃহস্পতিবার বোর্ডের সঙ্গে ধর্মঘট ডাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। তখনই এমন ঘটনা ঘটেছে।

ইএসপিএন-ক্রিকইনফো বলছে, প্রয়োজনের সময় মেহদি হাসান বিসিবি সভাপতির থেকে সুযোগ সুবিধা নিয়েছেন। অথচ তিনিই কিনা বোর্ডের বিরুদ্ধে অন্য ক্রিকেটারদের সঙ্গে স্ট্রাইকে যোগ দিলেন! এমনকী নাজমুলের ফোনও মেহদি ধরেননি বলে অভিযোগ। নাজমুল বৈঠক চলাকালীনই বলে বসেন, “মিরাজ, আমি তোমার জন্য কী না করেছি! অথচ তুমি আমার ফোনই ধরোনি। আজকের পর থেকে আমার ফোন থেকে তোমার নম্বর ডিলিট করে দেব আমি।”

নাম প্রকাশ না করার শর্তে একজন খেলোয়াড় ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘সভাটি যেভাবে শুরু হয়েছিল, তাতে আমাদের কিছু বলার অপেক্ষা রাখে না। সাকিব আমাদের বক্তব্য তুলে ধরতে পেরেছিলেন, তবে আমাদের  দর কষাকষির মানসিকতা ছিল না।

‘‘আমাদের জানানো হয়েছিল যে আমাদের সমস্ত দাবি পূরণ হয়েছে, তবে প্রকৃত কোনও বিবরণ পাওয়া যায়নি। এটি ছিল বেশ বিভ্রান্তিকর, কারণ আমরা ঠিক জানতে চেয়েছিলাম, উদাহরণস্বরূপ, এনসিএল [জাতীয় ক্রিকেট লীগ] ম্যাচের ফি কতটা বাড়ানো হবে। কোনও পরিষ্কার নির্দেশ ছিল না।’ তবে নাজমুল হাসান পাপন পরে সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, তিনি নিজের মেজাজ হারিয়ে ফেলেছিলেন, তারপর প্রতিটি দাবি নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেছিলেন।

গত সোমবার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মেহদির মতো জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা বোর্ডের বিরুদ্ধে ধর্মঘট ডেকেছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগ, ক্লাব লিস্ট টুর্নামেন্ট এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনও স্যালারি ক্যাপ না থাকার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে কম বেতনের ইস্যুতেই শাকিবার বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নিজেদের দাবিদাওয়া মিটিয়ে দেওয়ার হুংকার দেন বিসিবির কাছে। দাবি না মানা হলে ক্রিকেট খেলা থেকে বয়কট করবেন বলেও হুমকি দেন তাঁরা। বৃহস্পতিবার এই ইস্যুতে সাকিবরা বিসিবি’র সঙ্গে বৈঠকে বসেছিলেন। শাকিবদের আশ্বস্ত করা হয়েছে যে, তাঁদের সব দাবিই মেনে নেওয়া হবে। তারপরেই ফের বাংলাদেশ ক্রিকেটে ফেরে।

যদিও মিরাজের ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাররাই চমকে গিয়েছেন। দলেরই একজন জানিয়েছেন, “মিরাজের ঘটনায় আমরা নড়ে গিয়েছি। যেভাবে বৈঠক শুরু হয়েছিল, সেখানে আমাদের বেশি কিছু বলার ছিল না। শাকিবই সব পয়েন্ট সামনে নিয়ে এসেছিল। বাকি আমাদের কারোরই দরাদরি করার মানসিকতা ছিল না। আমাদের বলা হয়েছে যে, সব দাবি মেনে নেওয়া হবে। কিন্তু আমরা এখনও ধোঁয়াশায় আছি। আমরা সত্যিই জানি না যে, ঠিক কত টাকা বাড়তে চলেছে। ধরা যাক ন্যাশনাল ক্রিকেট লিগ, সেখানেই বা কত টাকা বাড়বে আমাদের? কোনও পরিষ্কার নির্দেশিকা নেই।” ইন্ডিয়ান এক্সপ্রেস

 

ট্যাগ: ক্রিকেট
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬