ক্রিকেটাররা খেললে খেলবে, না খেললে নাই: পাপন

২২ অক্টোবর ২০১৯, ০৫:২২ PM
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন © ফািইল ফটো

খেলোয়াড়রা যদি খেলতে না চায় তারা খেলবে না। এতে তাদের কী বেনিফিট আমি বুঝি না। দুদিন পর ক্যাম্প, তারা আসতে চাইলে আসবে। ভারতে যদি যেতে চায় তাহলে যাবে। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদ সম্মেলনে এসে প্রছন্ন হুমকি দিয়ে রাখছেন নাজমুল হাসান। ক্রিকেটারদের এই ধর্মঘট নিয়ে তার অবস্থান কঠোর। তিনি এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। গতকাল সোমবার দুপুরে ১১ দফা দাবি মিডিয়ার সামনে উত্থাপন করেন সাকিব-তামিমরা। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনেরও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে পাপন বলেন, বড় কোনো ষড়যন্ত্র হচ্ছে। যে ষড়যন্ত্রের কারণেই তারা বিসিবির কাছে দাবিগুলো না তুলে মিডিয়ার কাছে বলেছে। এতে তারা প্রাথমিকভাবে সফল হয়েছে। দেশের ক্রিকেটের ইমেজ নষ্ট করেছে।

তিনি আরও বলেন, বিসিবিকে আক্রমণ করে, ডাইরেক্টরদের আক্রমণ করে বাইরে পাঠানো, বাইরে পাঠিয়ে বহু চেষ্টা করেছে আইসিসি থেকে স্যাংকশন আটকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জিম্বাবুয়ের মতো আমাদেরও ব্যান করে দাও ৬ মাস, ১ বছর। ওটা যখন পায়নি তখন এটা হলো দ্বিতীয় কৌশল। সেকেন্ড কৌশল চলছে। ইন্ডিয়া ট্যুরে যদি কোনো রকমে না যায় তাহলে আইসিসির কী একটা অ্যাকশন হবে।

ট্যাগ: ক্রিকেট
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬