‘গাল্লিবয়’ রানাকে প্রধানমন্ত্রীর উপহার

২১ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ AM

‘আমি রানা গাল্লি বয়, ঢাকাইয়া গাল্লি বয়’ গানটি যারা শুনেছিলেন, গায়ের লোম একবার হলেও দাঁড়িয়ে ছিল তাই না? গাল্লি বয় পার্ট-১ এর পর দুই তিন…ইউটিউব, ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে শিশু রানার এই গানগুলো বেশ আলোচিত।

আলোচিত হয়েছেন গানের কথার লেখক ও নির্মাতা তবীব মাহমুদও। সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে গানের লাইনে তা প্রকাশ করায় তারা দুজনই পেলেন প্রধানমন্ত্রীর উপহার। খুদে র‌্যাপার রানার পড়াশোনার ভারবহন করবে সরকার। আর তাহমিদকে অত্যাধুনিক ভিডিও ক্যামেরা উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’তে এই তথ্য জানান তিনি। পলক বলেন, ‘ওদের প্রথম গানটি দেখে আমি তবীবকে প্রশ্ন করি, এটি সাদাকালো কেন? ওর উত্তর ছিল, তার কাছে যে ক্যামেরা ছিল এর রেজ্যুলেশন এতটাই কম যে, ভিডিওটির কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছিল।

তাই সাদাকালো করে দিতে হয়েছে। তবে আমি বলব, এরপর থেকে তাদের গানের কোয়ালিটি আরও ভালো হবে। অল্প দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা একটি অত্যাধুনিক ক্যামেরা রানা ও তবীবকে উপহার দেবো।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে চাই, রানার মতো আর কোনো পথশিশু পথে যেন না থাকে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রানার পড়াশোনার সব খরচ আমরা বহন করব। ওর যা লাগে, সবকিছু আমরা দেখব।’

 

রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬