সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে রবির অনুদান

০৯ অক্টোবর ২০১৯, ০৮:৪০ PM

© টিডিসি ফটো

২০১৮ সালের মুনাফার উপর ভিত্তি করে সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে রবি। প্রতিষ্ঠানটির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিওপিপিএফ) পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এম পি’র হাতে ১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৩১০ টাকার একটি চেক তুলে দেন কোম্পানিটির চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান এবং পলিসি এন্ড স্টেকহোল্ডার রিলেশন্সের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেক্রেটারি কে. এম আলি আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল এ. এম. এম আনিসুল আওয়াল পিএইচডিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎জাবিতে ২ বছরে সুপেয় পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬