শিক্ষকতা টাকা উপার্জনের পেশা নয়: কাজী শহীদুল্লাহ

০৬ অক্টোবর ২০১৯, ০৬:৩০ PM
অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ © ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, শিক্ষকতা দ্রুত অর্থোপার্জন ও ধনী হওয়ার পেশা নয়, এটি জাতি গঠনে একটি মহৎ পেশা। যারা শিক্ষকতা পেশায় আসবেন তাদেরকে নৈতিকতা, ত্যাগ এবং দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অর্থোপার্জনের জন্য এ পেশায় না আসাই ভালো।

রবিবার (০৬ অক্টোবর) ইউজিসিতে আয়োজিত কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের (সিইডিপি) অগ্রগতি সম্পর্কিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, দেশের শিক্ষার মান নিয়ে ইউজিসি উদ্বিগ্ন। মানসম্মত শিক্ষা জাতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যমান পরিস্থিতি উন্নতির জন্য ইউজিসি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে স্নাতকদের অর্জিত ফলাফল এবং প্রকৃত জ্ঞানে ব্যাপক পার্থক্য রয়েছ। আগে শিক্ষার্থীদের মেধাক্রম দেখে জ্ঞানের বিচার করা যেতো। সে মোতাবেক তাদেরকে নির্বাচন করা হতো। বর্তমানে অর্জিত গ্রেড পয়েন্টের সাথে প্রকৃত জ্ঞানের পার্থক্য রয়েছে। তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা সন্তোষজনক নয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ছেলেমেয়েরা ব্যর্থ হচ্ছে। এতে সমাজে সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি মনে করেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী থাকলেও যোগ্য শিক্ষকের কারণে তাদের জ্ঞান এবং দক্ষতার ঘাটতি রয়েছে। শিক্ষকদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারলে এ পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠান

সভায় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, সিইডিপির প্রকল্প পরিচালক ড. একেএম মোখলেছুর রহমান এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ড. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close