ক্যাসিনোর পর এবার গুলশানের স্পা সেন্টারে পুলিশের অভিযান

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫২ PM

© সংগৃহীত

রাজধানীতে জুয়ার আসর ও ক্যাসিনোতে অভিযানের পর এবার স্পা সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে গুলশানের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত তিনটি স্পা সেন্টারে অভিযান শুরু করে পুলিশ। গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্পা সেন্টারগুলো হলো- লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা।

ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমাদের কাছে অভিযোগ আছে সেখানে স্পার পাশাপাশি অসামাজিক কার্যক্রম পরিচালনা হয়। এ অভিযোগ ক্ষতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজধানীতে স্পার নামে অশ্লীলতা, অসামাজিক কার্যকলাপের এ রকম আরও অনেক অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের ফেসবুক পেজে স্পন্সর বিজ্ঞাপন দিয়ে তাদের প্রচারণা করে থাকে।

সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
close