১৩ মুক্তিযোদ্ধার সনদ বাতিল

২৭ আগস্ট ২০১৯, ০৮:০৩ PM

© ফাইল ফটো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৪তম সভার সিদ্ধান্তে ১৩ জন বেসামরিক ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করেছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ (২০০২ সনের ৮ নম্বর আইন) এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জামুকার সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৩ জনের নামে প্রকাশিত গেজেট ও সনদ বাতিল করে মঙ্গলবার (২৭ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

পটুয়াখালী সদরের ভায়লা গ্রামের মৃত রুস্তম আলী, পাবনা সদরের নাজিরপুরের মো. সিদ্দিকুর রহমান ও মো. লুৎফর রহমান (রুস্তম), গোপালপুরের মো. শহীদুল ইসলাম, গোবিন্দা গ্রামের দেওয়ান ওমর ফারুক ও মো. হাবিবুর রহমান (রঞ্জু), কাচারীপাড়ার মো. আনিসুর রহমান মনু বিশ্বাস ও পৈলানপুরের মো. মজিবুর রহমানের গেজেট ও সনদ বাতিল করা হয়েছে।

গেজেট ও সনদ বাতিল হওয়াদের মধ্যে আরও আছেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের পোললা ডাংগা গ্রামের মো. লোকমান আলী, চাঁদপুর সদরের গুলিশার মো. শহীদউল্যা তপাদার, মৌলভীবাজার বড়লেখার হরিপুরের মো. ইব্রাহীম আলী, গাজীপুর শ্রীপুরের সোনাব গ্রামের মো. মিজানুল ইসলাম ও নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মো. রাবু খান।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬