রুমিন ফারহানার চিঠি ফেসবুকে ভাইরাল

২৫ আগস্ট ২০১৯, ১২:২৮ PM

© সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি চিঠি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নিজ দল ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার সমালোচনা শুরু করেছেন।

জানা গেছে, সংসদকে ‘অবৈধ’ বললেও এখন সংসদের প্যাড ব্যবহার করে এক চিঠির মাধ্যমে সরকারের কাছে প্লট চেয়েছেন তিনি। এ নিয়ে নিজ দল এবং বিভিন্ন মহলে সমালোচনা চলছে। চিঠিতে সরকারের কাছে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের বহুল আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট/জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নাই। এ জন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন।’

তার এই চিঠিটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। গত ৩ আগস্ট চিঠিটি তিনি দিয়েছেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘আমার নামে ১০ কাঠার প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব’।

উল্লেখ্য, বিএনপির এমপিরা শপথ নেয়ার পর সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনয়ন পান রুমিন। এরও আগে টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে।

এমপি হিসেবে শপথ নিয়েই সেই সংসদকে অবৈধ বলে দাবি করায় আবার আলোচনায় আসেন তিনি। এরপর সংসদে বক্তব্য দিতে গিয়ে চলমান সংসদকে অবৈধ বলা ছাড়াও সরকারের সমালোচনায় মুখর এই এমপি। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও একাধিকার বক্তব্য রেখেছেন তিনি।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬