ক্ষমা চাইলেন বিএনপির এমপি

১৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ PM
কামরুজ্জামান রতন

কামরুজ্জামান রতন © সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে বেসরকারি স্টার নিউজ টেলিভিশন টকশোতে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। একই সঙ্গে তিনি নিজের ওই মন্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে কামরুজ্জামান রতন বলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’

তার এ মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং নিহতদের স্বজনদের মধ্যে এ বক্তব্য নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। সমালোচনার মুখে দেওয়া ফেসবুক বিবৃতিতে কামরুজ্জামান রতন বলেন, টকশোতে ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি ওই মন্তব্য করেছিলেন।

তিনি আরও বলেন, ‘আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’ এই সংসদ সদস্য বলেন, মানুষ ভুল করতেই পারে, আর ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমার ওই মন্তব্যটি জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

‘আমার ছেলেও গেল, বোনও গেল—সব হারিয়ে আমি এখন নিঃস্ব’
  • ১৯ অক্টোবর ২০২৬
বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, কার্যক্রম বন্ধ
  • ১৯ অক্টোবর ২০২৬
ঘরের মাঠেও খেলা হচ্ছে না লিটনের?
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজায় অংশ নিলে ঈমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব
  • ১৯ অক্টোবর ২০২৬
নিজেই প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন ইশর…
  • ১৯ অক্টোবর ২০২৬
পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি, দেখুন …
  • ১৯ অক্টোবর ২০২৬