গণভোটের রায় বাস্তবায়ন ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি

১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ PM
এনসিপির সংবাদ সম্মেলন

এনসিপির সংবাদ সম্মেলন © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। জুলাই সনদ সাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এ ছাড়া একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না বলে স্পষ্ট করা হয়। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, …
  • ১৭ অক্টোবর ২০২৬
ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন-মিরাজ
  • ১৭ অক্টোবর ২০২৬
পরিবারের ৬ সদস্য মারা গেলেও যেভাবে বেঁচে ফেরেন আশিকুল
  • ১৭ অক্টোবর ২০২৬
আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমার্তন ২৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬