ট্রেনের পরিত্যক্ত বগি থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

১৯ আগস্ট ২০১৯, ০৭:৪৭ PM

© ফাইল ফটো

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের পরিত্যক্ত বগির শৌচাগার থেকে এক মাদ্রাসাছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা রেলওয়ে পুলিশ ওই মৃতদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই তরুণীর নাম আসমা আক্তার (১৮)। বাবার নাম আবদুর রাজ্জাক। তাঁরা পঞ্চগড়ের বাসিন্দা। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আসমা স্থানীয় এক মাদ্রাসার ছাত্রী ছিলেন।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপপরিদর্শক (এসআই) রশো বণিক প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ওই লাশের বিষয়ে জানতে পারে। পরে স্টেশনের বলাকা এক্সপ্রেসের একটি পরিত্যক্ত বগির শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আসমাকে হত্যা করা হয়েছে। তবে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আসমার হত্যার ধরনসহ অন্যান্য বিষয় জানা যাবে। ময়নাতদন্তের জন্য আসমার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, আসমার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬