আজ থেকে কমতে পারে বৃষ্টি

১৮ আগস্ট ২০১৯, ১০:৪৫ AM

© সংগৃহীত

টানা পাঁচ দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার খুলনায় ভারী বৃষ্টিতে শহরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। চলতি বছরের মধ্যে এই শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত।

পটুয়াখালীর খেপুপাড়ায় ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত গড়ে ২২১ মিলিমিটার, যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। টানা এই বৃষ্টির পর আজ রোববার থেকে সারা দেশে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস, বৃষ্টি কমলেও আজ দেশের বেশির ভাগ এলাকায় মৃদু থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা আছে। এভাবে টানা দুই-তিন দিন চলতে পারে। সামান্য বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা।

অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দেশের ওপরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত চার-পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। আজ থেকে বৃষ্টি কমতে শুরু করবে। আবার মাসের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close