বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

১৫ আগস্ট ২০১৯, ০৮:৫৪ PM

© সংগৃহীত

ঈদের ছুটিতে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে এক কলেজছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম আরিফুল ইসলাম (১৯)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের আগ্রাণ সূতির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আরিফের বান্ধবী উপমা খাতুনকে (১৫) বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আরিফ উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র ছেলে। তিনি কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বুধবার বিকালে আরিফ তার বান্ধবী উপমাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে বনপাড়ায় ফেরার পথে আগ্রাণ সূতিরপাড় এলাকায় একটি অজ্ঞাত যানবাহন তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরিফুল ঘটনাস্থলেই নিহত ও উপমা আহত হয়। পরে পথচারীরা দেখতে পেয়ে উপমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬