৯ দিনের ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

০৭ আগস্ট ২০১৯, ১০:৫১ AM

© ফাইল ফটো

ঈদুল আজহায় সরকারি ছুুটি তিন দিন হলেও টানা ৯ দিনের ছুটির প্রত্যাশা করছিলেন সরকারি চাকরিজীবীর। কারণ ঈদের আগে এবং পরে সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোক দিবসসহ ১৪ আগস্ট এক দিনের ছুটি বাড়ালে টানা ৯ দিনের ছুটি কাটানোর সুযোগ পেতেন।

তবে অনেকে প্রত্যাশা করলেও সরকারি চাকরিজীবীদের সে আশা পূরণ হচ্ছে না বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবার সে ধরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

জানা গেছে, এবার ঈদ উপলক্ষে তিন দিন এবং সাপ্তাহিক দুই দিন মিলে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে ১৪ আগস্টের ছুটি নিতে পারেন সে ক্ষেত্রে তিনি টানা ৯ দিনের ছুটি কাটাতে পারবেন।

ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের আগে ৯ আগস্ট শুক্রবার ও ১০ আগস্ট শনিবার এবং ঈদের পরে ১৬ আগস্ট শুক্রবার ও ১৭ আগস্ট শনিবার এই চার দিন সাপ্তাহিক ছুটি। মাঝে রবিবার ১১ আগস্ট, সোমবার ১২ আগস্ট ও মঙ্গলবার ১৩ আগস্ট এই তিন দিন ঈদুল আজহার ছুটি।

বুধবার ১৪ আগস্ট সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা খোলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এক দিনের সরকারি ছুটি রয়েছে।

তবে সচিবালয়ে দীর্ঘ ছুটির আমেজ থাকবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকে ব্যক্তিগত ছুটি নিয়ে রাখছেন যাতে টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পান।

সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬