ডেঙ্গু পরীক্ষায় ২০০ কিটস দিলেন মাশরাফি

০২ আগস্ট ২০১৯, ০৭:২৪ PM

© সংগৃহীত

নড়াইলের দুটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ২০০টি কিটস দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এর মধ্যে নড়াইল সদর হাসপাতালে ১০০টি ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি কিটস দেয়া হয়। শুক্রবার (২ আগস্ট) দুপুরে সদর হাসপাতালের সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মাশরাফির পক্ষে জেলা প্রশাসক আনজুমান আরা এসব কিটস বিতরণ করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সিভিল সার্জন ডা. আসাদ-উজ-জামান মুন্সি এবং সদর হাসপাতালের পক্ষ থেকে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মশিউর রহমান বাবু ডেঙ্গু পরীক্ষার কিটস গ্রহণ করেন। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শনাক্তকরণের কোনো উপকরণ না থাকায় এর আগে একটি বেসরকারি সংগঠন ‘হৃদয়ে নড়াইল’র পক্ষ থেকে ১৫টি কিটস দেয়া হয়। শুক্রবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির পক্ষ থেকে নড়াইল সদর হাসপাতালে ১০০টি ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১০০টি কিটস ও সদরে হাসপাতালে ২০টি মশারি স্ট্যান্ড দেয়া হয়।

জেলা প্রশাসক আনজুমান আরা জানান, নড়াইলে ডেঙ্গু শনাক্তে আরও ৪০০ কিটস সংরক্ষিত আছে। যা চাহিদা মোতাবেক দেয়া হবে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close