ডেঙ্গু পরীক্ষার মূল্য ৫০০ টাকা নির্ধারণ

২৮ জুলাই ২০১৯, ০৬:০৯ PM

© সংগৃহীত

রাজধানীতে ডেঙ্গু রোগের পরীক্ষার জন্য ৫০০ টাকার বেশি না নিতে নির্দেশ দিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার (হাসপাতাল) ডা. শাহ আলম সিদ্দিকী। তিনি বলেন, Ns1 টাইপের ডেঙ্গু পরীক্ষার জন্য সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যার পূর্ব মূল্য ছিল ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

রোববার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজধানীতে ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলার লক্ষ্যে ঢাকাস্থ প্রাইভেট হাসপাতাল/ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহের পরিচালক/ ব্যবস্থাপনা পরিচালকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়।

ডেঙ্গু নির্ণয়ের টেস্টসমূহের মূল্য তালিকা—

ক. NS1- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ১২০০ - ২০০০/-

খ. IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ৮০০ - ১৬০০/-

গ. CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিলো ১০০০/- পর্যন্ত।

আজ রোববার (২৮ জুলাই) থেকে এ মূল্যতালিকা কার্যকর হবে।

এছাড়া রাজধানীর প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তা হলো সকল প্রাইভেট হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়াতে হবে। ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করতে হবে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত ও মূল্য তালিকা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close