সাত মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১০৫২৮ জন

২৮ জুলাই ২০১৯, ১০:৫৩ AM

© বিবিসি

চলতি বছরের প্রথম সাত মাসেই দেশে রেকর্ডসংখ্যক ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। সে হিসেবে ১৮ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬৮৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এক দিনের হিসেবে এই সংখ্যা সর্বোচ্চ। এছাড়া গত ১০ বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯ গুণ বেড়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০০৮ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ১৫৩ জন। তবে ওই বছর েকেউ মারা যায়নি। গত বছর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৪৮জন। প্রাণ গেছে ২৬ জনের।

এছাড়া গত বছরের জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৯৫ জন, সেখানে চলতি বছরের জুনে এ সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়ে এক হাজার ৭৫৩ জনে দাড়িয়েছে। আর গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৪৬ জন। সেখানে এ বছর জুলাইয়ে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৫১৩ জন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close