নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

২৭ জুলাই ২০১৯, ০৯:০৫ PM

© টিডিসি ফটো

নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়। ওই ছাত্র নিখোঁজের একদিন পর হাওর থেকে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ময়মনসিংহ ও মদনের ডুবুরিদল। শনিবার বিকাল সাড়ে ৫টায় তার লাশ উদ্ধার করে।

গতকাল শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নেত্রকোনার মদন উপজেলার মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুর হাওরে বন্ধুদের নিয়ে আনন্দ ভ্রমণে এসে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় সে।

ওই ছাত্রের নাম সাফায়েত হোসেন হৃদয়। সে নেত্রকোনার সদর উপজেলার মৌজেবালি গ্রামের মড়ল পাড়ার হারুন অর রশিদ (ফরিদ) মিয়ার ছেলে ও আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, পানিতে ডুবে যাওয়া নিখোঁজ ছাত্রটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের ২টি ইউনিট শুক্রবার ৪ ঘণ্টা ও শনিবার ১১ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে হাওরে ভেসে উঠা তার মৃতদেহ উদ্ধার করে।

মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহম্মদ কবির জানান, প্রায় ১৫ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করার পর তার লাশ উদ্ধার করা হয়েছে। এতে দুটি ইউনিটের ১০ সদস্য এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬