ডেঙ্গু জ্বরে এবার সিভিল সার্জনের মৃত্যু

২২ জুলাই ২০১৯, ১০:৫৮ AM
ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা

ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। রবিবার দিবাগত রাত ২টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

এর আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। রবিবার সকালে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেন। এক পর্যায়ে অসুস্থবোধ করলে তিনি সেখান থেকে চলে যান।

এরপর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকার ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সোয়া ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close