বিল থেকে তুলে পোড়ানো হলো ১ লাখ টাকার অবৈধ জাল

২০ জুন ২০২৬, ০৯:২৪ PM
বিল থেকে তুলে পোড়ানো হলো ১ লাখ টাকার অবৈধ জাল 

বিল থেকে তুলে পোড়ানো হলো ১ লাখ টাকার অবৈধ জাল  © সংগৃহীত

দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রায় ১ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর হাওড়ের বিভিন্ন খাল ও বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ৫৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা হাওড়েই অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জালের কোনো মালিককে শনাক্ত করা যায়নি।

এ অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। সাথে ছিলেন কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুনসহ পুলিশ সদস্যরা।  

উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এবং বিধিমালা ১৯৮৫ মোতাবেক আনুমানিক প্রায় ৫৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আজকে আমরা ৫৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9