পুরান ঢাকায় ভবন ধস: একজনের মরদেহ উদ্ধার

১৭ জুলাই ২০১৯, ১০:১৫ PM

© টিডিসি ফটো

রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলীতে ধসে পড়া দোতলা ভবনটির ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জাহিদুল ব্যাপারী। বুধবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে দুপুরে ওই ভবন ধসে পড়ে। এ ঘটনায় দুই জন নিখোঁজ ছিল।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, জাহিদুলের মরদেহ রাত ৮টার দিকে উদ্ধার করা হয়েছে। তার ছেলে শফিকুল ব্যাপারী ভেতরে আছেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস বলছে, উদ্ধারের সময় আরেকটি দেয়াল ধসে পড়ে। ভবনটির আশপাশে কোন জায়গা নেই এবং ভবনে যাওয়ার রাস্তাও খুবই সরু। ফলে উদ্ধার চালাতে বেগ পেতে হচ্ছে।

জানা যায়, ভবনটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়। ভবনটির ছাদ নির্মাণ করা হয়েছে চুন, মাটি ও সুরকি দিয়ে। স্থাপনাটি নির্মাণে কোনও রড ব্যবহার করা হয়নি। টানা বৃষ্টিতে ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আমরা ঝুঁকির মধ্যেও উদ্ধার অভিযান চালাচ্ছি। একটা আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় উপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close