খুব দ্রুতই ডেঙ্গুমুক্ত শহর পাবে রাজধানীবাসী: খোকন

১৩ জুলাই ২০১৯, ০২:২৫ PM

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেছেন, সবাই যার যার জায়গা থেকে সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। যার মাধ্যমে খুব দ্রুতই রাজধানীকে ডেঙ্গুমুক্ত করা করা সম্ভব হবে।

শনিবার সকালে খিলগাওঁয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে নাগরিকদের পাশে আছে ডিএনসিসি।

মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথম দরকার সচেতনতা। আমরা যেই উদ্যোগ নিয়েছি তা থেকে এই শহরের মানুষ খুব শিগগিরই সুফল পাবে বলে আশা করি। খুব দ্রুতই আমরা মানুষকে ডেঙ্গুমুক্ত শহর উপহার দিতে সক্ষম হব।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন মানুষকে সবসময় সহায়তা করবে। আইনি বিষয়গুলো আদালতের মাধ্যমে ঠিক হবে। আমরা আইনি বিষয়ের জন্য বসে থাকব না।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close