ঋণের ভারে ঈদের রাতেই ষাটোর্ধ্ব ব্যবসায়ীর আত্মহত্যা

২৯ মে ২০২৬, ০৪:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের মনিরামপুরে ঋণ ও পারিবারিক চাপের মুখে হালিম শেখ (৬০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৮ মে) গভীর রাতে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, পৌরসভার মোহনপুর গ্রামের শের আলি শেখের ছেলে হালিম শেখ। দীর্ঘদিন ধরে মুদি ও নির্মাণসামগ্রীর ব্যবসা করতেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের চাপ এবং ব্যবসায় মন্দার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুক্রবার সকালে তার ছেলে দোকানের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। 

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাইদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬