রিকশাই তো চালাই, চুরি-সন্ত্রাসী তো করি না!

০৯ জুলাই ২০১৯, ০৯:৩৬ AM

সম্প্রতি রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা এসেছে সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে। বলা হয়েছে, গাবতলী থেকে আজিমপুর (মিরপুর রোড), সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে এখন থেকে আর রিকশা চলবে না। যা গত দুই দিন তথা ৭ জুলাই থেকে কার্যকর হবে।

এদিকে বিষয়টির প্রতিবাদ জানিয়ে গতকাল থেকেই সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালকরা। যা আজ মঙ্গলবার সকাল থেকেও শুরু হয়েছে। মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তারা। রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।

সিরাজগঞ্জ থেকে আসা রিকশাচালক আল-আমিন বলেন, রিকশা চালিয়েই তো খাই, চুরি-ডাকাতি-সন্ত্রাসী তো নয়, সেই রিকশা চালানোর পেটেও লাথি মারবেন? 

আন্দোলনকারীরা জানান, আজ সকাল ৮টা থেকে আন্দোলন শুরু হয়েছে। মোটা ৫ ঘন্টা তথা দুপুর ১টা পর্যন্ত চলবে। এর মধ্যে দাবি না মানলে কাল সাত ঘণ্টা সড়কে থাকব। এভাবে আন্দোলন চলবে। কারণ সব সড়কে আমাদের রিকশা চালাতে দিতে হবে। রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান।

বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মান্নান গণমাধ্যমকে জানান, সকাল ৮টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে চালকরা অবস্থান নেন। সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তাজুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগ: চুরি
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬