অতীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই প্রয়োজন: শিক্ষামন্ত্রী

৩০ জুন ২০১৯, ০২:৪০ PM

© সংগৃহীত

দেশে অতীতে বিশেষত বিএনপির সময়ে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করা প্রয়োজন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অতীতে মান যাচাই না করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। আজ রোববার (৩০ জুন) জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দের বিপরীতে ছাটাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এরআগে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির ১০ জন সংসদ সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বরাদ্দ ছাঁটাইয়ের প্রস্তাব দেন। এসময় তাদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা ছাটাই প্রস্তাব উত্থাপন করেছেন তাদের দলগুলো দীর্ঘদিন এদেশে ক্ষমতায় ছিল। তাদের ক্ষমতার অপব্যবহার দেখেছি। তখনকার শিক্ষাখাতে বরাদ্দ, শিক্ষার মান, শিক্ষা প্রতিষ্ঠানের মান সম্পর্কেও আমরা অবগত আছি।’

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্যার সরকার প্রাথমিক শিক্ষাকে সরকারি করেছে। আর কেউ এটা করেননি। বঙ্গবন্ধুর কন্যার সরকার যেভাবে এমপিওভুক্তি করেছেন। সেইভাবে আর কোনোদিন হয়নি।

মন্ত্রী বলেন, ‘নতুন এমপিওভুক্তির জন্য তালিকা যখন দেখছি, দেখতে পাচ্ছি কোথাও কোথাও বৈষম্য হচ্ছে। কয়েকটি এলাকায় দেখছি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকার প্রাপ্যতা রয়েছে, তার থেকে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান তালিকায় রয়েছে। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান এবং তার সবই এমপিওভুক্ত। সেই এলাকাগুলো দেখলে এবং কখন এমপিওভুক্ত হয়েছে তা দেখলে দেখা যাবে, বিএনপি জামাতের সময়ে এগুলো এমপিওভুক্ত।’

তিনি বলেন, ‘সে সময় কোনো কোনো প্রভাবশালী মন্ত্রী তার নিজের এলাকায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। যেগুলো নিয়ম বিরুদ্ধে। মান যাচাই না করে নিয়ম বিরুদ্ধভাবেই এমপিওভুক্ত করা হয়েছে। কোথাও কোথাও ছাত্র নেই, শিক্ষক নেই, কোনো প্রতিষ্ঠানের কিছুই নেই। কাজেই, সারাদেশে অতীতে যত এমপিওভুক্ত প্রতিষ্ঠান হয়েছে, সেসব প্রতিষ্ঠানের মান যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করছি।’

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬