সড়ক দুর্ঘটনায় মেডিকেল ছাত্রীসহ দু'জন নিহত

২৭ জুন ২০১৯, ০৬:৫৬ PM

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০জন যাত্রী। বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, কুমিল্লার বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের রওশন আরা (৬০) ও নগরীর মুরাদপুর এলাকার আনিকা আক্তার তাহসিন (২২)। তাহসিন কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস টামটা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নয়ন।

দলীয় স্বার্থের সাথে সংবিধান মেলানো হচ্ছে প্রতারণা: রাবির সা…
  • ০৩ এপ্রিল ২০২৬
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, ভর্তি ৬৭ জন
  • ০৩ এপ্রিল ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬