রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত

২১ মার্চ ২০২৬, ০৭:০৩ AM
ঈদুল ফিতরের নামাজ

ঈদুল ফিতরের নামাজ © সংগৃহীত

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা দেওয়ায় আজ শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকার পাড়া-মহল্লা ও প্রধান ঈদগাহগুলোতে নামাজের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, এবার রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৮টায়

ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে। ঈদের প্রধান জামাতের আয়োজনের দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন: পবিত্র ঈদুল ফিতরের নামাজের সঠিক নিয়ম, নিয়ত ও তাকবির

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।

এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আগারগাঁওয়ে ডিএনসিসির ঈদ জামাত ৮টায়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে ঢাকার আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নগরবাসীর জন্য ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল ৮টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এ জামাতে একসঙ্গে ১০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে গত বছরের মতো ঈদ আনন্দ মিছিল বা শোভাযাত্রার কোনো আয়োজন এবার থাকছে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. শফিকুল ইসলাম খান।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত ৮টায়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। এ বছর সেখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন—মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে।

অন্যান্য ঈদ জামাত

পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭টায় এবং গেন্ডারিয়া ঈদ কমিটির ধূপখোলা ময়দান (ইষ্ট অ্যান্ড ক্লাব মাঠ), বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, ঢাকার মুগদা দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা জামে মসজিদ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদ, মসজিদে বেলাল (রাদি.) গেন্ডারিয়া, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, ঢাকার মান্ডা সোনা মিয়া রোডস্থ বাইতুন নূর জামে মসজিদ, লালবাগ মুন্সী মিয়া জান জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।

নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ, ঢাকার মুগদা দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ, ঢাকার জুরাইন বাইতুল জলিল জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

এছাড়া বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে উত্তর যাত্রাবাড়ী, খিলগাঁও, মাদারটেক, ভাসানটেক, হোমাম্মদপুর, মিরপুর সাড়ে ১১, শান্তিনগর, ডুমনি, পাতিরাসহ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর বসুন্ধরায় ১৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল সাড়ে ৬টা, উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) পৌনে ৭টা, এফ ব্লক জামে মসজিদে ৭টা, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) সোয়া ৭টা, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) সাড়ে ৭টা, এল ব্লক জামে মসজিদে সাড়ে ৭টা, বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সাড়ে ৭টা, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) পৌনে ৮টা, জান্নাতুল মাজিদ জামে মসজিদে (এল ব্লক) পৌনে ৮টা, নূর এ মদিনা মসজিদে (এম ব্লক) পৌনে ৮টা, মদিনাতুল উলুমে (কে ব্লক) ৮টায়, আল আকসা জামে মসজিদে (আই ব্লক) ৮টায়, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) ৮টায়, এসবিজি করপোরেট জামে মসজিদে (আই ব্লক) সোয়া ৮টায়, বায়তুস সোবহান জামে মসজিদে (আই ব্লক) সোয়া ৮টায়, জে ব্লক জামে মসজিদ সাড়ে ৮টায়, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9