ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে

২৪ জুন ২০১৯, ০৪:৪৭ PM

© সংগৃহীত

রোববার রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের বগি ছিটকে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আহত হয়েছে শতাধিক। ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সানজিদা নাসিম, ফাহমিদা ইয়ামসিন ইভা ও মনোয়ারা বেগম।

নিহত সানজিদা আক্তার বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ভানদর খোলা গ্রামের মো. আকরাম মোল্লার মেয়ে, ফাহামিদা ইয়াসমিন ইভা সিলেটের দক্ষিণ সুরমার আবদুল্লাপুর এলাকার আবদুল বারীর মেয়ে এবং মনোয়ারা বেগম ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও শেখেরটিলার মৃত চেরাগ মিয়ার মেয়ে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, সোমবার সকালে নিহত তাহমিদা ও মনোয়ারার মরদেহ পরিবার নিয়ে গেছে। তবে অপর নিহত পুরুষের পরিচয় এখনও জানা যায়নি।

দলীয় স্বার্থের সাথে সংবিধান মেলানো হচ্ছে প্রতারণা: রাবির সা…
  • ০৩ এপ্রিল ২০২৬
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, ভর্তি ৬৭ জন
  • ০৩ এপ্রিল ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬