গাইবান্ধায় আগুনে পুড়ল ৬ দোকান

০৯ মার্চ ২০২৬, ০৩:৫১ PM
আগুন নিভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

আগুন নিভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © টিডিসি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালামালসহ পুড়ে গেছে নগদ টাকাও। ব্যবসায়ীরা বলছেন, ৬টি দোকানে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎স্থানীয়রা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি ডেন্টার কেয়ার, ইলেকট্রিক দোকানসহ ৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

পলাশবাড়ী  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  ওয়্যারহাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, ‘ভোর ৬টার দিকে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে।’

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬