এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় এজহারভুক্ত সকল আসামির জামিন

২৩ জুন ২০১৯, ০৩:৩০ PM

© সংগৃহীত

রাজধানীর বনানীর আলোচিত এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ভবনটির নির্মাণকারী প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে জামিন দিয়েছেন আদালত। এই জামিনের মধ্য দিয়েে এই মামলার এজহারভুক্ত সকল আসামিই জামিন পেলেন।

রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী লিয়াকত আলী খান মুকুলের জামিন মঞ্জুর করেন। এর আগে এ মামলায় গত ১১ এপ্রিল ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম জামিন পেয়েছেন। গত ৬ মে জামিন পান জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হয়েছেন ৭৩ জন। পরে ৩০ মার্চ এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর জোগসাজশে মানুষের জানমালের ক্ষতি, অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ কার্যকলাপের ফলে অপরাধজনক অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানি, মারাত্মক জখমসহ সম্পদের ক্ষতিসাধন করেন।

মামলার আসামিরা হলেন- ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম, জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান। এছাড়া এফআর টাওয়ারের ব্যবস্থাপনা কমিটির নেতাসহ অজ্ঞাতনামা আসামি করা হয়।

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখী উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডসহ ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬