টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু

১৫ জুন ২০১৯, ১১:৪৬ AM

© ফাইল ফটো

বৈরি আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টিতে সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে কামরুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

নিহত কামরুল ইসলাম ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঠাকুরগঞ্জ সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম (৬৬৭১৪) ও সৈনিক ইয়াছিন টহল দেয়ার সময় রাত সাড়ে ১০টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল নিহত হন। এ ঘটনায় আরো আহত হয়েছেন ইয়াছিন নামে আরেক সৈনিক। তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডিমলা থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close