রাষ্ট্রপতির হাত থেকে সন্তানের পদক নেয়া দেখা হলো না দিনমজুর বাবার

১০ জুন ২০১৯, ০৭:৪৫ PM

© সংগৃহীত

২৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে অনুর্ধ্ব-১২ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ১০০ মিটার মুক্ত সাঁতারে হত দরিদ্র দিনমজুরের সন্তান এ্যানী আক্তার প্রথম স্থান অর্জন করার অনন্য কৃতিত্ব দেখিয়েছে।

কৃতি ক্ষুদে জলকন্যা এ্যানী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপির কুশাবাড়ীয়া গ্রামের হত দরিদ্র মৃত একরাম মালিথার মেয়ে ও আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

১২ জুন বিকাল ৩ টায় শিশু একাডেমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাঁতারে মেয়ের জয়ের সংবাদ শুনলেও রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহণের দৃশ্য দেখে যাবার আগেই ত্র্যানীর দিনমজুর পিতা একরাম মালিথা ৭ জুন ফরিদপুরে দিনমজুরীর কাজে গিয়ে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close