মোটর বাইক চাপায় ১ম শ্রেণীর ছাত্র নিহত, চালকের ফাঁসি দাবি

১০ জুন ২০১৯, ০৭:২১ PM

© সংগৃহীত

সড়কে মোটর বাইক চাপায় ১ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আবিদ। আবিদ হত্যার প্রতিবাদে এবং ঘাতক বাইক চালক আশিকের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জামালপুরের মাদারগঞ্জ সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার পাশে মাদারগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় ১ কিলোমিটার জুড়ে এলাকাবাসী ও স্থানীয় কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীরা এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, গুনারীতলা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, নিহত আবিরের আত্মীয় জিয়াউল হক, আব্দুল্লাহ আল মামুন। বক্তারা অবিলম্বে ঘাতক চালককে বিচারের আওতায় নিয়ে এসে দৃন্টান্তমুলক শাস্তির দাবী জানান।

আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬