১০দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী

০১ জুন ২০১৯, ০৮:১৩ PM

© সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণের ১০ দিন পার হয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

মহেশপুর থানা ও পারিবারিক সূত্রে প্রকাশ, উপজেলার দ্বারিয়াপুর গ্রামের ১৬ বছরের এক কলেজ ছাত্রী ২২ মে সকালে কলেজে যাওয়ার পথে অপহৃত হয়। ১০ দিনেও তার খোঁজ মেলেনি। অপহরণের ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উজ্জলপুর গ্রামের মাইজেল হোসেনের ছেলে সোহেল রানা সহ ৫/৬ জনকে আসামী করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মনির হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধারের জন্য একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন, উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের ঝিলংজায় নারীর মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ ভবিষ্যতে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে: অধ্যাপক সাইফ…
  • ১২ এপ্রিল ২০২৬
তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি
  • ১২ এপ্রিল ২০২৬
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নাগরিক আটক
  • ১২ এপ্রিল ২০২৬
close