যেসব এলাকায় গ্যাস সংযোগ থাকছে না কাল

২৬ মে ২০১৯, ১১:০৩ PM

© টিডিসি ফটো

রাজধানীতে পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহকরা গ্যাস কম পাবেন।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানিয়েছেন।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৭ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া ওই সময় উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্প চাপে গ্যাস পাবেন। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিতাস কর্তৃপক্ষ।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, পাইপলাইন প্রতিস্থাপনের কাজ সময়সাপেক্ষ। লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজ করতে হয়। তাই গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করবো।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close