মিরসরাইয়ে মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ PM
শামিমা আক্তার সাথী

শামিমা আক্তার সাথী © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শামিমা আক্তার সাথী উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের সভাপতি। ওই দিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনে ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে গ্রেপ্তার করা হয়। তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬