প্রাথমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১

২৪ মে ২০১৯, ০৯:১৪ PM

© ফাইল ফটো

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. সোলায়মান নামে একজনকে আটক করছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে সোলায়মানের কাছে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহুব মিল পাওয়ায় লক্ষ্মীপুর সরকারী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোলায়মান সদর উপজেলার ভবানীগঞ্জের আবদুল করিমের ছেলে।

আটককৃত সোলায়মান প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করে বলেন, ২৫ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র মোবাইল ফোনে পাঠিয়েছে জাহিদ নামে তার এক সহযোগী। এর বেশি কিছু বলতে রাজি নয় সে।

অপরদিকে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, মোবাইল ফোনে প্রশ্নপত্রের আলামত পাওয়ায় সোলায়মান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। কিভাবে তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রশ্ন আসল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬