মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন নাজমুন আরা সুলতানা

১৮ নভেম্বর ২০২৫, ০৬:০৯ PM
মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা © সংগৃহীত

মানিকগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালেই তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং পরে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,জেলার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সকল দপ্তরের সহযোগিতা প্রয়োজন।

এর আগে নাজমুন আরা সুলতানা খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকারের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি মানিকগঞ্জবাসীর সঙ্গে একসঙ্গে উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বাতেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬