চলন্ত অটোরিকশায় আগুন, প্রাণে বাঁচলেন দম্পতি

০৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ PM
রাজধানীর হাতিরঝিলে সিএনজিতে আগুন ধরে যায়

রাজধানীর হাতিরঝিলে সিএনজিতে আগুন ধরে যায় © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে চলন্ত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় আগুনের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা এক দম্পতি ও তাদের সন্তান অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

আজ শুক্রবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাতিরঝিলে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, অটোরিকশাটি সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহপুরের উদ্দেশে যাচ্ছিল।

অটোরিকশার চালক মাজহারুল ইসলাম জানান, হঠাৎ একটি শব্দ হওয়ার পরই গাড়িতে আগুন ধরে যায়। দুই মিনিটের মধ্যেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তখন সবাই যে যার মতো লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। স্বামী-স্ত্রী ও তাদের একটি বাচ্চা ছিল, তারা লাফিয়ে পড়ে সামান্য আঘাত পেলেও প্রাণে বেঁচে যান।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬