দেশ বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই

০৭ মে ২০১৯, ০৫:৫১ AM
সুবীর নন্দী

সুবীর নন্দী

দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। মৃত্যুর পূর্বে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ২৬ মিনিটের দিকে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুবীর নন্দীর জামাতা রাজেশ সিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।

এর আগে তিনি ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। অবস্থা অবনতিতে তার উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেয়া হয়।

প্রসঙ্গত, সুবীর নন্দী গত ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়ির দাওয়াতে অংশ নিয়ে ছিলেন। পরে ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার শ্রীমঙ্গলে আসেন। দূর্ঘটনাবসত ট্রেনের অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। সেখান থেকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬