আদালত প্রাঙ্গণে বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির সময় আটক ১

০৯ অক্টোবর ২০২৫, ০২:১৪ PM
গাড়ির যন্ত্রাংশ চুরির সময় গ্রেপ্তার

গাড়ির যন্ত্রাংশ চুরির সময় গ্রেপ্তার © সংগৃহীত

ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের এক বিচারকের ব্যক্তিগত গাড়ির যন্ত্রাংশ চুরির সময় মো. রোহান (১৯) নামের এক যুবককে আটক হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারকদের জন্য নির্ধারিত পার্কিং এলাকা থেকে তাকে আটক করেন চালক মো. নাসির উদ্দিন। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মহানগর দায়রা আদালতের চালক কাজী সামছুল আলম বাহার জানান, ‘সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিচারকদের গাড়ি পার্কিংয়ের স্থানে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়।’

তিনি বলেন, ‘এরপর ওই গাড়ি কাছে।  দাঁড়িয়ে মোবাইলে কথা বলার ভান করে। কিছুক্ষণ পরে তাকে দেখা যায় গাড়ির পার্টস খুলে নিচ্ছে। এরপর ওইখান থেকে চলে যেতে চাইলে তাকে হাতেনাতে আটক করা হয়। ওই যুবকের পকেট থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। এরপর আমরা কোর্ট পুলিশের কাছে সোপর্দ করি।’

বিচারকদের গাড়ি পার্কিংয়ের স্থান থেকে আগেও একাধিকবার যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিশেষ জজ আদালত-৪ এর চালক মো. ওমর ফারুক বলেন, ‘এর আগেই বিচারকদের পার্কিং স্থান থেকে একাধিকবার বিভিন্ন পার্টস চুরি হয়েছে। গাড়ির পার্টস চুরি হলে আমাদেরকেও অনেক কথা শুনতে হয়। কয়েকবার চেষ্টা করেও তাদের ধরতে পারিনি। আজকে হাতেনাতে তাকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মিয়া বলেন, ‘সকালে বিচারকের গাড়ির পার্টস চুরির ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে তাকে নিয়ে যায়।’

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, ‘বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় অভিযুক্ত যুবককে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিচারকের গাড়ির পার্টস চুরির ঘটনায় ইতিমধ্যে আমরা ওই যুবককে হাতে পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।’

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬