শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতির ওপর হামলা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ PM
শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতির ওপর সন্ত্রাসী হামলা © সংগৃহীত

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গাজীপুরে ফেরার পথে বোর্ডবাজার এলাকায় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিন্দা জানান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং এই হামলাকে পরিকল্পিত উল্লেখ করেন।

গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রবিন হোসাইন বলেন, ‘ঢাকা থেকে গাজীপুরে ফেরার পথে বোর্ডবাজার এলাকায় আবদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা খুব শিগগিরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাব।’

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এবং আহতকে দেখতে হাসপাতালে যায়। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।’

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950